আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকে: ‘‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে” এই শ্লোাগান কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হতে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে ‘কৃষ্ণচূড়ায়” সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, সনাক সহ-সভাপতি সাদরুল আহসান মাসুম, সদস্য কোহিনুর রুমা, টিআইবির আ লিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।