আশুলিয়া ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলিগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ বাবুল খান, আশুলিয়াঃ- মোঃ ওমর আলী সজীব এর নেতৃত্বে আশুলিয়া ভাদাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় গত শুক্রবার বিকাল ৪ টার সময় ধামসোনা ইউপি ৬ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানসোনা ইউপি এর চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, অনুষ্ঠানটি উদ্বোধন করেন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউপি আওয়ামীলীগের সভাপতি আঃ লতিফ মন্ডল, ধামসোনা ইউপি আওয়ামীলীগের এর সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন, ধামসোনা ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আবু সাদেক ভূঁইয়া, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল ও আশুলিয়া থানা যুবলীগের অন্যতম সদস্য মোঃ ওমর আলী সজীব প্রমূখ।

অনুষ্ঠান স ালনা ও উপস্থাপনা করেন ধামসোনা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামসোনা ইউপি যুবলীগের সভাপতি জনাব শামীম মন্ডল। ত্রি-বার্ষিক সম্মেলনে ৬নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন মোঃ আলমঙ্গীর কবির, সাধারন সম্পাদক মোঃ হৃদয় হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল খান। কমিটি ঘোষনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে যান।