এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন কর্তৃক ফকিরহাট মডেল থানায় আসামীদের জন্য কম্বল প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন কম্বল গুলো মডেল থানা পুলিশের নিকট প্রদান করেন। বুধবার সকাল ১০টায় একটি মামলার তিন আসামীর শরীরে জড়িয়ে সূচনা করা হয়েছে। এসময় থানার সেকেন্ড অফিসার এসআই বিধান চন্দ্র রায়, এএসআই মোঃ সাইফুল ইসলাম ও কনষ্টেবল হেদায়েতুল্লাহ সহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


