খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাবে দৈনিক আজকালের খবর পত্রিকার মহাধুমধামে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয় ।
দৈনিক আজকালের খবর পত্রিকার ২৩ থেকে ২৪ বছরে পদার্পন উপলক্ষে উক্ত পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি নুপুর নাহার তাজের উদ্দ্যোগে খানসামা উপজেলা প্রেসক্লাবে সকাল ১১ টায় কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন। প্রেসক্লাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি- মোজাফ্ফর হোসেন, সিনিয়র সভাপতি-তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, তফিজ উদ্দিন আহম্মেদ, সম্পাদক -সিকান্দার আলী কাবুল, সাংবাদিক রেজা, নুরনবি, রকি সহ প্রমুখ।
ব্যাপক প্রচার ও প্রচারিত পত্রিকার মাধ্যমে খানসামা উপজেলার জন-জীবনের অনেক সমস্যার সমাধান হয়েছে বলে দৈনিক ভোরের দর্পন পত্রিকার সাংবাদিক মোঃ নরনবী ইসলাম।
একই ভাবে দৈনিক যুগের আলো পত্রিকা ও দৈনিক বর্তমান পত্রিকার সাংবাদিক তাজ ফারাজুল ইসলাম চৌধুরী বলেন খানসামা উপজেলার প্রথম নারী সাংবাদিককে ধন্যবাদ জ্ঞাপন করছি, তার মাধমে আজকে এমন একটি সুন্দর প্রতিষ্ঠাবাষির্কী উদ্যাপন করতে পারায়।
সাংবাদিক মোজাফ্ফর হোসেন বলেন আসলে খানসামা প্রেসক্লাবের অহংকার ও অলংকার আমাদের প্রেসক্লাবের এই মহিলা সাংবাদিক নুপুর মেডামকে পেয়ে আমরা গর্বিত।
সর্ব পরি চৌধুরী নুপুর নাহার তাজ দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক হতে পেরে নিজেকে গর্বীত মনে করেন তার সাথে তিনি যেনো ভালোমানের খবর তুলে ধরতে পারেন এমন বলে সবার কাছে দোয়া চেয়ে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষনা করেন।


