গাজীপুরে ট্রাকের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : নিহতের নাম রুবেল মোল্লা (৩৮)। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায়।
গাজীপুরে ট্রাকের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাওয়জোড় হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হাই জানান, সকাল সাড়ে ৬টার দিকে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই মারা যান।