গাজীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল কালো রংয়ের লুঙ্গি, কালো রংয়ের সোয়েটার ও ছাই রংয়ের কোট।
গাজীপুরে টঙ্গী রেলক্রসিং এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রেলপুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. দেলেয়ার হোসেন ও টঙ্গী হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোরে টঙ্গী রেলক্রসিং এলাকায় অজ্ঞাত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক আহত হন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালের সামনে রেখে চলে যায়। পরে হাসপাতালের কর্মীরা তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিলে তার মৃত্যু হয়।

এসআই মো. দেলেয়ার হোসেন আরো জানান, নিহতের মাথায় জখমের চিহ্ন রয়েছে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।