গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাঁশবাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে সভাপতিত্ব করেন ডুমুরিয়া ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল হোসেন তালুকদার, উদ্ভোধন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মিলন মোল্লা। উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আসলাম সরদার এর স ালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, জাহাঙ্গীর হোসেন, শুকুর আহম্মেদ, শেখ আলী আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক বি.এম.এমদাদুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক, সাধারন সম্পাদক বাবুল হোসেন খোকন প্রমুখ।
সম্মেলনে বাবুল হোসেন তালুকদারকে ডুমুরিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও মিজানুর রহমান তালুকদারকে সাধারন সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষনা করা হয়।