নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সোমবার ভোরে উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো একজন রিকশাযাত্রী আহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় আবদুল কুদ্দুস (৩৭) নামের এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি উপজেলার চরম্বা দেওয়ান আলী সিকদারপাড়া বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের দোহাজারী থানার এসআই আব্দুল মোতালেব এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী দেশ ট্রাভেলস পরিবহনের একটি এসি বাস বার আউলিয়া ডিগ্রি কলেজ গেট অতিক্রমকালে একই মুখী একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে এর যাত্রী আব্দুল কুদ্দুস মারা যান। আহত হন রিকশাচালক।


