চট্রগ্রাম মাঝির ঘাটে ১২ দফা দাবি আদায়ে সম্মেলন ও র‌্যালী করলেন ইনসাব

মোঃ আসাদুল ইসলাম,চট্রগ্রাম প্রতিনিধি।। আজ সকাল ৯টায় চট্রগ্রাম মাঝির ঘাট এলাকায় ১২ দফা দাবি আদায়ে সম্মেলন ও র‌্যালী বের করেন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব),চট্রগ্রাম মহানগর । র‌্যালীটি মাঝির ঘাট থেকে সদর ঘাট ,কালিবাড়ী মোর ও কদমতলী হয়ে মাঝিরঘাট এসে শেষ হয়। সভাপতি মহানগর কমিটি ইনসাব, মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে পতাকা উত্তলনের মধ্যাদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

নির্মান শ্রমিকদের জন্য বাসস্থান,কাজের জন্য অপেক্ষমাণ শেড নির্মান, কর্মস্থলে নিরাপত্তা,রেশনিং ব্যবস্থা চালু,পেনশন বিমা স্কিম,দূর্ঘটনায় নিহত আহত শ্রমিকদের ক্ষতিপূরণের টাকার পরিমান বৃদ্ধিসহ ১২ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার জন্য আজকের এই সম্মেলন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উদ্বোধক তপন দত্ত, সভাপতি, টি ইউ সি, চট্রগ্রাম জেলা কমিটি ও চেয়ারম্যান সম্মেলন প্রস্ততি কমিটি,প্রধান অতিথি জনাব মোঃ আবদুল হাই,উপ মহা পরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর চট্রগ্রাম,বিশেষ অতিথি, জনাব আবুল কালাম আজাদ যুগ্ন সাধারন সম্পাদক-টি ইউ সি কেন্দীয় কমিটি, জনাব গোলাম মোহাম্মদ জোবায়ের ,২৯ নং ওয়ার্ড কাউন্সিণর চসিক,জনাব মাজারুল ইসলাম চৌধুরী ,৩০ নং ওয়ার্ড কাউন্সিণর চসিক, জনাব আহসানুল হক ,সিনিয়র এজিএম (সেলস্) রয়েল সিমেন্ট লিঃ চট্রগ্রাম ,জনাব দিদারুল আলম সহ সভাপতি চট্রগ্রাম মহানগর কমিটি ,ইনসাব, জনাব ইস্কান্দার মির্জা ,সাবেক সভাপতি ,হালিশহর থানা কমিটি ,ইনসাব,আবদুল মজিদ তালুকদার ,সাধারন সম্পাদক চট্রগ্রাম দক্ষিন জেলা কমিটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জনাব মোঃ তছির আহাম্মেদ রানা, সভাপতি সদরঘাট থানা, ইনসাব।

এ সময় বিভিন্ন থানা থেকে আসা শ্রমিক ভাইয়েরা ও নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।