মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের চিরিরবন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লার সভাপতিত্বে সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, চিরিরবন্দর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতারা বেগম সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশা,মোহাম্মাদ মানিক হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্কুল কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।


