নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা ও তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপির উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
এতে বলা হয়, ভাটারা থানার ওসি নূরুল মোক্তাকিনকে তুরাগ থানার ওসি এবং তুরাগ থানার ওসি মাহবুব এ খোদাকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগে বদলি করা হলো।
এছাড়া ভাটারা থানার পরিদর্শক এস এম কামরুজ্জামানকে ওই থানার ওসি এবং পুলিশ পরিদর্শক রাশিদা জাহান রুনা তালুকদারকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।


