ডোমারে কৃষকের আত্মহত্যা !

স্কুটি না দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধি॥ নীলফামারীর ডোমারে মোশারফ হোসেন (৬৪) নামের এক কৃষক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার সকালের দিকে পাঙ্গামটকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের নিজ বাড়ীর শোয়ার ঘরে গলায় রশি দিয়ে আত্বহত্যা করে। সে ওই এলাকার মৃত নেহা পান্ডার ছেলে।

পরিবারের সদস্যদের বরাদ দিয়ে পাঙ্গামটকপুর ইউপি চেয়ারন্যাম আব্দুল মজিদ জানান, পারিবারিক কলহের কারণে সকালের নাস্তা খেয়ে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মোশারফ।

অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে (তীরের) স্বরের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।
ওই সময় তাকে মৃত্যু অবস্থায় নামানো হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আজ বিকালে নামাাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।