তিস্তা ব্যারাজ পয়েন্টে মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্টিত

লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ  তিস্তার পানির ন্যায় হিস্যা  আদায়ে ন্যায্যতার ভিত্তিতে পানি বন্টন চুক্তির দাবিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারেজ পয়েন্টে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর উদ্যোগে  ৩ দিন ব্যাপী নদীযাত্রা কর্মসুচীর আওতায় মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচী ১ ডিসেম্বর শুরু হলেও আজ রবিবার ( ৩ ডিসেম্বর) শেষ দিন সকাল ৯টায় তিস্তা ব্যারেজে দুই ঘন্টা ব্যাপি মানববন্ধন চলাকালীন সময়ে স্বাগত বক্তব্য রাখেন নদী বাচাঁও আন্দোলন-এর  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও লালমনিরহাট জেলা কমিটির সভাপতি গেরিলা লিডার ড. এস. এম শফিকুল ইসলাম কানু। বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধো বাচ্চু মিয়া, ড. মহসিন আলী মন্ডল, যুগ্ম সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, কলিমুল্লা ইকবাল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আনোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, তথ্য গবেষনা সম্পাদক মনির মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক সাহেল আহম্মেদ সোহেল, এ্যাড. রফিকুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও লালমনিরহাট জেলা কমিটির নির্বাহী সদস্য আমিরুল ইসলাম হেলাল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শরিফা খাতুন, সাধারণ সম্পাদক বাদশা আলম, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান  আতিয়ার রহমান প্রমুখ।

বক্তাগণ উত্তর বঙ্গের নদীগুলোর দখল, দূষণ,ভাঙ্গন ও ভরাট রোধ করে খনন পুর্ন-খননের মাধমে নাব্যতা ফিরিয়ে আনতে ও উজানের অভিন্ন ৫৪টি নদীর পানির হিস্যা আদায়ে ও তিস্তার পানি বন্টন চুক্তি করার জন্য সরকারের প্রতি দাবি জানান।