নাটোরে কমে যাচ্ছে খেজুর গাছ

নাজমুল হাসান নাহিদ,(নাটোর) প্রতিনিধি.  দিন যতই যাচ্ছে ততই খেজুর গাছ ও গাছিদের সংখ্যা কমে যাচ্ছে। কেননা বিভিন্ন বাগান,রাস্তা,ঘাট কোথাও আর তেমন খেজুর গাছ পাওয়া যাচ্ছে না। প্রাচীন সময়ে অনেক খেজুর গাছ ছিল কিন্তু এখন খুব কম দেখা যায় এই গাছ। তাই কমে গেছে খেজুরের গুর।

গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ী গ্রামের প্রবীন গাছি মো.হাবিবুর রহমানের সাথে কথা বললে তিনি জানান,আমার এখন অনেক বয়স হয়ে গেছে। তাই আর আগের মত করে গাছে উঠতে পারি না। এছারাও এ বছরে একটি গাছ ও কাটিনি। কালের পরিক্রমায় কমে গেছে খেজুর গাছ,কমে গেছে গাছিদের সংখ্যা। তিনি আরও জানান এক সময় আমাদের গ্রামে খেজুর গাছের বাগান ছিল। আমরা কয়েকজন মিলে তা কাটতে পারিনি। কেননা প্রচুর খেজুর গাছ থাকায় আমরা অনেক গাছে হাত দিতে পারিনি। এছাড়াও অনেক গাছিরা জানান,গ্রামাδলে বাড়ির আশ পাশে,আঙ্গিনায় ও মাঠে অযতœ অবহেলায় বেড়ে ওঠে খেজুর গাছ শীত মৌসুমে মানুষের তৃপ্তীর যোগান দিয়ে আসছে। পুরো শীতে গ্রামীণ জীবনের প্রাত্যাহিক এই আনন্দ চলে আসছে আবহমান কাল ধরে। কিন্তু এ বছর আগের মত খেজুরের রস নেই। গাছ না থাকলে খেজুরের রস কই থেকে পাব।


উপজেলার বিভিন্ন গ্রামে দেখা যেত দুুপুর থেকে গাছিরা বিভিন্ন বাগান,রাস্তা ঘাটের সাথে যে সকল খেজুর গাছ সেগুলোকে কেটে রসের হাড়ি লাগাচ্ছে। তারপর কাক ডাকা ভোরে সেই হাড়ি গাছ থেকে নামিয়ে বড় রসের হাড়িতে সংগ্রহ করত। তারপর বাড়িতে নিয়ে গিয়ে সেগুলোকে জাল দিয়ে খেজুরের রস থেকে গুড় তৈরি করত। শীতের এ সময়টা যত ঠান্ডা বাড়তে থাকে,খেজুরের রস খেতেউ তত স্বুসাদু লাগে।

গাছিরা আরও জানান সরকারি পৃষ্ঠপোষকতা ও উদ্যোগ নেওয়া হলে দেশের চাহিদা পূরণ ছাড়াও প্রতিবছর বিদেশে গুড় ও পাটারি রফতানি করে অনেক টাকা আয় করা সম্ভব।