পাবনা প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসচাপায় দুজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
নিহত দুজনের মধ্যে একজন ইঞ্জিনচালিত ভটভটি চালক সোলেমান মিয়া (৬০) ও অন্যজন ভটভটির যাত্রী শামসুদ্দিন কামাল (৫৫)। তাদের দুজনেরই বাড়ি ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারি গ্রামে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, দাশুড়িয়া বাজার থেকে কেনাকাটা করে ইঞ্জিনচালিত ভটভটিতে বাড়ি ফিরছিলেন কয়েকজন যাত্রী। এ সময় পাবনা থেকে ঈশ্বরদীগামী হানিফ পরিবহন তেঁতুলতলা এলাকায় ওই ভটভটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহতদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


