ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীর জরিমানা

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট সদর বাজার এলাকায় মঙ্গলবার দুপুর ১২টায় ভ্রাম্যমান আদালতের বিশেষ এক অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মূদি দোকানদার শেখ নজরুল ইসলামকে ১হাজার, অজয় গোলদার ১হাজার, আজাদ খান ১হাজার এবং কাচামাল বিক্রেতা ইবাদ আলীকে ৫শত টাকা ও সুমন শেখকে ৫শত টাকা জরিমানা জরিমানা করেছে। এসময় উপস্থিত ছিলেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তা মনিষ কুমার রায়, এএসআই মোঃ মহসিন শেখ, সহকারি সার্টিফিকেট বিষ্ণু প্রসাদ ঘোষ প্রমূখ।