ফকিরহাটে মূলঘরে মহিলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা এম এম সি মহেদেী ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা মূলঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সন্ধ্যায় সৈয়দ মহল্লা সরঃ প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। মহিলা আ’লীগ নেতা রওশনারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক অমর ঘোষ, আইন বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু বকর শেখ, সাধারন সম্পাদক সুর্নিমল পাড়ই। খান হাবিবা মাদলের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে আ’লীগ নেতা নির্মল কুমার দাশ, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, কাজি তাজউদ্দিন তাজ, কাজি জাহাঙ্গির হোসেন, মোঃ ইমরুল হাসান সহ দলীয় বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সর্বস্মতিক্রমে মূলঘর ৩নং ওয়ার্ড মহিলা আ’লীগের সভাপতি পদে কাজি আলেয়া রহমান ও সাধারন সম্পাদক পদে মনিরা বেগম নির্বাচিত হয়।