এম সি মেহেদী হাসান, বাগেরহাট ঃ বাগেরহাটের ফকিরহাটে সাংবাদিক মান্না দে এর বড় শ্যালক নারায়ন কুমার দে নারান (৫৫) গত বৃহস্পতিবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরোলোকগমন করেন। তিনি মৃত্যু কালে স্ত্রী ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার লকপুর ইউনিয়নের ছোট খাজুরা গ্রামের মৃত রতন দে’র বড় পুত্র। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। এদিন দুপুর ১টায় ছোট খাজুরা শ্মশ^ানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। তার মৃত্যুতে ফকিরহাট প্রেসক্লাব সহ উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন।


