ফকিরহাট বেতাগা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তথ্য কমিশনার

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। সোমবার বিকেল ৫টায় বেতাগা ইউনিয়ন পরিষদ পরির্দশনকালে তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন ও তথ্য কমিশনারের পিএস (২) মোঃ সালাহ উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, অধ্যক্ষ বটু গোপাল দাশ, ইউপি সচিব এস এম দাউদ, ইউপি সদস্য মোঃ ইউনুস আলী শেখ, কামরুন্নাহার নিপা, সন্ধ্যা রানী দাশ, মোছাঃ রাফেজা বেগম, শিক্ষক মোঃ নাজমুল হুদা, নির্মলনেন্দু দেবনাথ, অসিত কুমার দাশ, আঃ রাজ্জাক, আলমগীর হোসেন, জামাল উদ্দিন ফকির, অজয় কুমার বিশ^াস, সাংবাদিক মান্না দে, এম জাকির হোসেন, শেখ সিহাব উদ্দিন রুবেল সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।