প্রতিনিধি টাঙ্গাইলঃ আজ শুকবার বঙ্গবন্ধুর সেতুতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ১০ যানবাহন; ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে ১০ গাড়ি সংঘর্ষ ঘটে, এতে ১৫ জন আহত হয় । এই দুর্ঘটনায় সেতুর দুই প্রান্তে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ।
বঙ্গবন্ধুর সেতু পূর্ব থানা ওসি জানান; ঘন কুয়াশার কারণে আজ ভোরে বঙ্গবন্ধু সেতুতে তিন ঘন্টা যান চলাচল বন্ধ ছিল । পরে যান চলাচল শুরু করলে ঢাকাগামী লেনে ১০ যান পরপর সংঘর্ষে হয় । এতে ১৫ জন আহত হয়, তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় । এই দুর্ঘটনায় সেতুর ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় । পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরাতে কাজ করে যাচ্ছে ।


