বটিয়াঘাটা দলিল লেখক সমিতির নির্বাচন জমে উঠে

এম এম সি মেহেদী: বটিয়াঘাটা উপজেলার দলিল লেখক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন শনিবার| প্রার্থীরা ৬০ জন ভোটারদের মন জয় করতে বেশ ব্যস্ত সময় পার করছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রার্থী জানান প্রধান নির্বাচন কমিশনার বটিয়াঘাটা সাব রেজিষ্ট্রার তিনি গুরুত্ব পুর্ন দুটি পদের জন্য পক্ষ নিতে পারে বলে আমাদের আশংখা।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলহাজ্ব আঃ হাই আকুঞ্জী বলেন, ১১ পদে প্রতিদন্ডিতা করার জন্য ১৬ জন প্রতিদন্ডিতা করছেন। ইতি মধ্যেই তাদের প্রচার প্রচারনা শেষ হয়েছে। সাব রেজিষ্ট্রি অফিসের দিকে তাকালে মনে হয় সিটি নির্বাচনে যেমন আনন্দ পুর্ন আমাদের নির্বাচনে ঐ সকল নির্বাচনের চেয়ে কোন রকম আনন্দ কম নয়।

জানাগেছে, সভাপতি পদে ২ জন প্রতিদন্ডিতা করছেন, তারা হলেন দলিল লেখকে ৪০ বছরের পদার্পণ হওয়ায় মানবধিকার কতৃক ঘোষিত বিভাগীয় শ্রেষ্ট লেখক এ্যাওয়ার্ড প্রাপ্ত আলহাজ্ব সমশের আলী ও অল্প বয়সে সফল সভাপতি হিসাবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করায় জেলার শ্রেষ্ট দলিল লেখক ক্রেষ্ট প্রাপ্ত মতিন সিদ্দিকী মিঠু, সহ সভাপতি পদে ২ জন আবজাল হোসাইন ও খান মোঃ জামির হোসাইন। সাঃ সম্পাদক পদে ৩ জন তারা হলেন নতুন প্রার্থী মোল্যা মুছা, সাবেক সাঃ সম্পাদক নজরুল ইসলাম ও সাবেক সাঃ সম্পাদক বোরহান আকতার। সহ সম্পাদক পদে ২ জন তারা হলেন সদালাপী মাহবুবুর রহমান ও সাধন গাইন, কোষাধ্যক্ষ পদে বিপ্লব বালা তিনি বিনা প্রতিদন্ডিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন তারা হলেন যে ব্যাক্তি সকাল হতে সন্ধা পর্যন্ত শুধু মানুষের কল্যানে কাজ করেন এবং সততা ও নিষ্টার প্রতীক হিসাবে খ্যাত আলহাজ্ব আঃ হালিম আকুন্জি ও মোঃ সোহরাব হোসেন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২ জন ফেরদাউস হোসেন ও মোঃ শাহ আলম। সদস্য পদে ৬ জন রবীন্দ্রনাথ মল্লিক, আশরাফুল ইসলাম, একে এম মাহবুবুল হক, মিল্টন হালদার, শাহিন আলম বাবু ও সাংবাদিক জহির রায়হান লালন।

তবে মজার বিষয় সভাপতি পদে লড়াই করছেন একই রক্তের ২ জন। এখানে ভোটাররা চুলচেরা বিশ্লেষন করেই তাদের রায় প্রদান করবেন বলে অনেকের মন্তব্য। সম্পাদক পদে হবে দর কষাকষি। কোন প্রার্থী ভোটারদের বেশি সুযোগ সুভিদা দিতে পরবে কার সাথে অফিসের বেশি যোগাযোগ বিভিন্ন বিষয় ভোটাররা বিবেচনা করেই তাদের রায় প্রদান করবেন বলে ভোটারদের মন্তব্য। তবে অনেক ভোটাররা জানান্ তারা চাই নিরিহ নেতৃত্ব আবার অনেকে এটা মানতে নারাজ তারা চাই কার মাধ্যমে বেশি সুভিধা পাওয়া যাবে। যে ব্যাক্তির কাছে এই আমানত টুকু সঠিক ভাবে গচ্ছিত থাকবে তাকেই আগামি দিনের কর্নধর নির্বাচন করবেন বলে অনেকের মন্তব্য।

জানা যায়, নির্বাচন পরিচালনায় রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বটিয়াঘাটা উপজেলায় নিয়োজিত সাব রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহ, মোস্তাব আলী হাওলাদার, জি এম ইউনুচ আলী, বিজয় গোলদার ও অনুকুল গোলদার । ২৫ নভেম্বর ৬০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করবেন।