বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে আটক

নিজস্ব প্রতিবেদক : বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান রাইজিংবিডিকে জানান, বিমানবন্দর থানা এলাকা থেকে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্তে তাদের সম্পৃক্ততা রয়েছে। এ কারণে তাদের আটক করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।