বিপুল ভোটে বিজয়ী হল ৩ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা

চরফ্যাশন প্রতিনিধি ।। ২৮ শে ডিসেম্বর রোজ বৃহস্পতি বার ভোলার চরফ্যাশন উপজেলার ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিপুল ভোঠে বিজয়ী হন।

চরফ্যাসন উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ এবং নীলকমল ইউনিয়নে আওয়ামী লীগের তিন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আমিনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে জামাল উদ্দিন পেয়েছেন ৬ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে আখতার উদ্দিন পেয়েছেন ৭১৮ ভোট।

জিন্নাগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে মো. হোসেন মিয়া পেয়েছেন ৬ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে শাহ এমরান ভূঁইয়া পেয়েছেন ৪২৮ ভোট।

নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে মো. আলমগীর পেয়েছেন ১১ হাজার ২২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে নওরেজ বাবুল পেয়েছেন ১ হাজার ৮১ ভোট। তাদের নির্বাচন কমিশন বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।