বিরামপুরে মিডওয়াইফ অবগতকরণ সভা অনুষ্ঠিত

বিরামপুরে থেকে, রেজওয়ান- দিনাজপুর জেলাধীন বিরামপুর উপজেলা অর্ন্তরগত স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি, ব্র্যাক ডেভেলপিং মিডওয়াইভস প্রজেক্ট-২, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের  আয়োজনে মিডওয়াইফের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত কাল সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরামপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মোল্লা।

বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, ডাঃ তাহেরা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ মতিন, ব্র্যাক স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সিনিয়র উপজেলা ম্যানেজার দেবাশীষ ব্যানার্জী প্রমুখ।
যুক্তরাজ্য সরকারের অর্থায়নে অনুষ্ঠানে প্রধান আলোচক মিডওয়াইফ উপজেলার বেলডাঙ্গা এলাকার মণিকা মূর্মূ তাঁর ধাত্রী বিদ্যায় পারদর্শিতার বিভিন্ন দিক তুলে ধরে দক্ষ মিডওয়াইফের গুরুত্ব আরোপ করেন। তিনি উপস্থিতিদের জানান, একজন দক্ষ ধাত্রীই পারেন অনেক গর্ভবর্তী মা ও নবজাতকের জীবন বাঁচাতে।