বেগম রোকেয়া দিবস উপলক্ষে, লালমনিরহাটের হাতীবান্ধায় ৪ মহিষী নারীকে সম্মাননা প্রদান!

লালমনিরহাট জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ এবং বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৪ জন মহিষী জয়িতা নারীকে সম্মাননা ও ক্রেস প্রদান করা হয়।  সম্মাননা প্রাপ্তরা হলেন, মাকসুদা পারভিন, জাহানারা বেগম, মর্জিনা বেগম ও মর্জিনা বেগম।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌর্থ আয়োজনে এবং ইএসডিও ও প্ল্যাণ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অসহযোগীতায় এ উপলক্ষে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকতুফা ওয়াশিম বেলী, প্রভাষক শিরিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ, ওসি তদন্ত সুমন কুমার মোহন্ত, অনুষ্ঠানে অসংখ্য নারী পুরুষ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী অংশ নেয়।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, হাতীবান্ধা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাকিলা খন্দকার মুনা।

বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন,

“সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটাগরিতে মোছাঃ মাকসুদা পারভিনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।

“সফল জননী নারী” ক্যাটাগরিতে মোছাঃ জাহানারা বেগমকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।

“অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরিতে মোছাঃ মর্জিনা বেগমকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।

“শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরিতে মোছাঃ রেহেনা বেগমকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।