মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তিন সদস্যের এক তদন্ত প্রতিনিধি দল এখন লালমনিরহাট

লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ স্বাধীনতার যুদ্ধ চলা কালীন ৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে অপরাধ তদন্তে রোববার (১০ ডিসেম্বর) বেলা ১২ টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অতিরিক্ত পরিচালক সাবেক আইজিপি মো: নাজমুল হকের নের্তৃত্বে তিন সদস্যের এক তদন্ত প্রতিনিধি দল লালমনিরহাট জেলা পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে সার্কিট হাউজে জেলার বিভিন্ন এলাকা থেকে আশা মুক্তিযোদ্ধা ও নির্যাতনের শিকার মানুষের সঙ্গে কথা বলেন। অনেকের কথা শুনে তিনি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সুনির্দিস্ট অভিযোগের ভিত্তিতে মামলা করার পরামর্শ দেন।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও ৭১ সালে নির্যাতনের শিকার মানুষ জন উপস্থিত ছিলেন।