জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট উপহার দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়, মানিকগঞ্জ। ৩ জানুয়ারি রোজ শনিবার সকালে সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলে সমাজসেবা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জনাব আব্দুল বাতেন এর সভাপতিত্বে মাণ্যবর জেলা প্রশাসক জনাব নাজমুন আরা সুলতানা ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জানাব জাহাঙ্গীর আলম বিশ্বাস, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, গণকল্যান ট্রাস্টের পরিচালক জহিরুল ইসলাম, প্রতিবন্ধি সংগঠন এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন ভুঞা, শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি মাসুদ, সমাজসেবা কর্মকর্তা (হাসপাতাল) নেয়াজ মোর্শেদ, প্রতিবন্ধি সংগঠনের প্রতিনিধি জাহিদ হোসেন প্রমুখ।


