আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মু্ম্বাইয়ে একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডে ১২ জন মারা গেছেন। সোমবার ভোরে সাকি নাকা এলাকার খাইরানি রোডে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভোর ৪টা ১৭ মিনিটে লক্ষ্মী নারায়ণ মন্দিরের কাছে ভানু ফারসান নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের খবর পান ফায়ার ব্রিগেডের কর্মীরা। এরপরই ঘটনাস্থলে তিনটি অগ্নিনির্বাপন গাড়ি ছুটে যায়।
বিবিসি জানিয়েছে, নিহতরা দোকানটির কর্মচারী ছিলেন এবং তারা দোকানেই থাকতেন । আগুন লাগার পর ওই ১২ জনকেই উদ্ধার করা হয়েছিল।হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
দোকানটির মালিক জানিয়েছেন, তার দোকানে ১২ থেকে ১৫ জন কর্মচারী ছিল। তারা সবাই দোকানের ওপরে থাকতো। অগ্নিকাণ্ডে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার ব্রিগেডের এক কর্মী বলেছেন, ‘ইলেকট্রিক তার ও যন্ত্রপাতি এবং খাদ্য, আসবাবপত্র ও কাপড়চোপড় পুড়ে গেছে।


