নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীর মালিকাধীন দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশ বাতিল করে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে সিলেটের ডাক পত্রিকা প্রকাশে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে আইনজীবী আব্দুল হালিক কাফী জানান, গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়। এ পত্রিকার মালিক-প্রকাশক রাগীব আলীর দণ্ড হওয়ার কারণে ডিক্লারেশ বাতিল করা হয়। এরপর রিট করা হলে আদালত রুল জারি করেন। সম্প্রতি তিনি জামিন পেয়েছেন এবং দণ্ডের বিরুদ্ধে তার আপিল আদালতে


