নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় জেসমিন (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
রোবাবার সকাল সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাজার রোডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই জেসমিনের মৃত্যু হয়।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক ধাম চন্দ্র রায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
জানা গেছে, জেসমিন দারুস সালাম থানা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন এভং মাজার রোডের বাতেন নগরে থাকতেন। তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার ডাম্পাতুলি গ্রামের মৃত সাইদুর রহমানের মেয়ে।
ধাম চন্দ্র রায় জানান, আজ সকালে কর্মস্থলে যাওয়ার পথে মাজার রোডের মাথায় ইতিহাস পরিবহনের একটি বাস জেসমিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।


