রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর রায়পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওসি বলেন, ‘দুপুরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। ফলে দেহ কয়েক খণ্ড হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার লাশ উদ্ধার করা হয়।’

রাজশাহী রেলওয়ে পুলিশের ওসি সাঈদ ইকবাল বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। নিহত ব্যক্তির পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে।’