সংবাদদাতা এম এম সি মেহেদী ফয়লাহাট ॥ বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার কুমার পাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৭ ব্যাক্তিকে ১৫ হাজার ২ শত টাকা জরিমানা করেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রশান ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ঝনঝনিয়া মৎস্য মাছের আড়তে, কিসমত ঝনঝনিয়ার মোঃ মাহাবুব শেখ, কুমলাই গ্রামের এসকেন্দার মীর, ছোট বেলাই গ্রামের মিকাইল শেখ ও মালিডাঙ্গা গ্রামের মোঃ রকিব শেখকে মৎস্য মান নিয়ন্ত্রন আইনে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা সদরে অবস্থিত মা বেকারীর মানিক চন্দ্র সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাট সদরের রনজিতপুর গ্রামের গোপাল দাসের পুত্র গোবিন্দ দাস উপজেলার ভাগা এলাকায় প্রকাশ্যে মদ পান করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধ্যাদেশে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও শ্রীফলতলার নতুন মোড়ে হাসান শেখ নামের এক ড্রাইভার মাহিন্দ্রো গাড়ী রাস্তার উপর রেখে চলাচলে বিঘœ সৃষ্টি করার অপরাধে ২ শত টাকা জরিমানা করা হয়। অফিস সহকারি মোঃ তরিকুল ইসলাম পলাশ সাংবাদিকদের জানান জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়েছে ।


