লখপুর ফরহাদ স্মৃতি প্রিমিয়াম লীগের উদ্বোধন

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা লখপুর স্পোটিং ক্লাবের উদ্যোগে ও লখপুর গ্রæপের সহযোগীতায় শনিবার সকাল ১০টায় লখপুর আলহাজ¦ আম্বিয়া ইছহাক কলেজিয়েট গার্লস স্কুল মাঠে ফরহাদ স্মৃতি প্রিমিয়াম লীগ ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় লখপুর ইউপি চেয়ারম্যান শিল্পপতি এসএম আবুল হোসেন, লখপুর গ্রæপের নির্বাহী পরিচালক মোঃ আরজান আলী, ব্যবস্থাপনা পরিচালক এস কে সাঈদুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক খান হাবিবুর রহমান, কলেজিয়েট গার্লস স্কুল এর অধ্যক্ষ এম আক্তার উদ্দিন আহম্মেদ, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ সহ বিশিষ্ট জন সহ ক্রিকেট প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।