সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট কেন্দ্রগুলোতে দেখা যায়, সকাল থেকে নারী ও পুরুষেরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ভোটার সংখ্যা ২৩ হাজার ৩০০। ইউনিয়ন দুটিতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম। ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। এ ছাড়া নির্দলীয় প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল ও রবিউল ইসলাম জোয়ার্দার আনারস প্রতীক নিয়ে লড়ছেন।
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ৭ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৪৪৩ জন। এখানে চারজন প্রার্থীর মধ্যে কোহিনুর ইসলাম তালা প্রতীকে, আবু সাঈদ মোড়ল মোরগ প্রতীকে, উজ্জ্বল হোসেন টিউবওয়েল, রবিউল ইসলাম ফুটবল প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আশাশুনির কল্যাণপুর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা।
শ্যামনগরের গাবুরা কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।
প্রসঙ্গত, আশাশুনির প্রতাপনগরের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর ঘরামী গত ৯ সেপ্টেম্বর ও ২৮ জুলাই শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান গোলাম আযম টিটো মারা যাওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।