এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে মশিবুল হক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। বুধবার (২৯ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলার টংভাঙ্গা ইউপি’র দক্ষিণ বাড়াইপাড়া (কালীবাড়ি) নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মশিবুল হক ঐ এলাকার আনসার আলীর ১ম পুত্র।
এলাকাবাসী ও নিহতের চাচা ভুট্টু জানান, মশিবুল হক একটি মেশিন দিয়ে এলাকায় ধান মাড়াইয়ের কাজ করে গাড়ির উপরে চড়ে বাড়ি ফিরছিল। আসার সময় তার বাড়ির অদুরের রাস্তার উপরে ছিড়ে পড়া একটি কারেন্টের তারে জড়িয়ে পড়লে বিদ্যুত স্পৃষ্টে সে মাটিতে লুটিয়ে পড়ে। এঘটনার পর এলাকার লোকজন মশিবুলকে উদ্ধার করে হাতীবান্ধা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান (আতি) বিদ্যুৎ স্পৃষ্টে মশিবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


