নিজস্ব প্রতিবেদক, যশোর : অচিরেই খুলনায় ভারতীয় হাইকমিশনের অফিস খোলা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
তিনি বলেন, খুলনায় ডেপুটি হাইকমিশন চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের ভারতীয় ভিসাপ্রাপ্তি আরো সহজ হবে।
বৃহস্পতিবার যশোর রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
তিনি বলেন, বর্তমানে কলকাতা-খুলনা ট্রেন চালু হয়েছে। অচিরেই কলকাতা-যশোর রুটেও ট্রেন চালু করা হবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী জ্ঞান প্রকাশানন্দসহ অন্যরা। পরে তিনি মনিরামপুরের মশিহাটিতে সনাতন ধর্মালম্বীদের এক অনুষ্ঠানে যোগ দেন।


