নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অজ্ঞাত ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
ঢামেক হাসপাতাল প্রতিনিধি জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ব্যক্তি মারা যান। তার মুখে দাড়ি ছিল। পরণে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও প্যান্ট।
নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনাস জানান, গত ২৪ তারিখ ওই ব্যক্তিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাহন পরিবহন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ঢামেক হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তার পরিচয় জানা যায়নি। সন্দেহ করা হচ্ছে, বাসের ভেতর কেউ কিছু খাইয়ে দিলে তিনি অচেতন হয়ে পড়েন। এ কারণে তার মৃত্য হয়েছে।


