অধ্যাপক ড. করুণাময় গোস্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বিশিষ্ট সংগীত গবেষক ও অধ্যাপক ড. করুণাময় গোস্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সাহিত্য ও সংগীতের ক্ষেত্রে ড. করুণাময় গোস্বামীর অবদান স্মরণ করে বলেন, ‘তার মৃত্যু এসব ক্ষেত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

শেখ হাসিনা তার বিদেহী আত্মার মুক্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ড. গোস্বামী গতরাতে তার ডিওএইচএস’র বাসায় পরলোকগমন করেন।

তথ্যসূত্র : বাসস