দীর্ঘদিন ধরে অবহেলিত ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর ৪৭নং ওয়ার্ডকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মো: সুলেইমান হোসেন। তিনি বলেন, রেললাইনের এপাশে নতুন অন্তর্ভুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে এখনো দৃশ্যমান উন্নয়ন কাজ হয়নি।
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময় এসব ওয়ার্ডে উন্নয়নের পরিবর্তে দুর্নীতি হয়েছে, যার ফলে সাধারণ মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
৪৭নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় সুলেইমান হোসেন বলেন, “আমরা এই এলাকার স্থায়ী বাসিন্দা হয়েও দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি এই ওয়ার্ডের মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছি ও অনুভব করেছি।”
তিনি আরও বলেন, “আমি এই ওয়ার্ডে বাস্তব পরিবর্তন আনতে চাই। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মানুষের পাশে থাকতে চাই। আমাদের এস এম জাহাঙ্গীর হোসেন ভাই সবসময় আমাদের পাশে আছেন এবং তার দিকনির্দেশনায় আমরা কাজ করে যেতে চাই।”


