নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিনেতা পার্ল ভি পুরিকে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার (৪ জুন) তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি। একই অভিযোগে আরও পাঁচজনকে মহারাষ্ট্রের ভাসাই এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’ এক টুইটে জানায়, ১৬ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নং ধারায় ও প্রোটেকশন অব চিল্ড্রেন ফর্ম সেক্সুয়াল ওফেন্স (পসকো) আইনে তাদের নামে মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা পুলিশ হেফাজতে আছে বলে দেশটির সংবাদমাধ্যমকে জানান মুম্বাই পুলিশের ডিসিপি সঞ্জয় পাতিল।


