লোহাগাড়া প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জেরধরে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের হাসমত আলীর পুত্র অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইয়াসিন আরাফাতের উপরে দফায় দফায় সন্ত্রাসী হামলা। গত ২৭/০১/২০২০ইং স্থানীয় সন্ত্রাসীরা তার নিকটস্থ বাড়ির পাশে বাগানে স্কুল থেকে আসার পথে তাকে ধাওয়া দিয়ে সন্ত্রাসী হামলা চালায় আশেপাশে লোকের সহযোগিতায় কোন রকম প্রাণে বেঁচে যায় মহাম্মদ ইয়াসিন আরফাত মুমূর্ষ অবস্থায় তার পিতা হাসমত আলী তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ইতিপূর্বে লোহাগাড়া থানার উপ পুলিশ পরিদর্শক মুহাম্মদ জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। ইতিমধ্যে আজ২৯/০১/২০২০ আবারো প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মধ্যযুগীয় কায়দায় স্থানীয় (চিহ্নিত)সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তার উপরে মারধর করে পথচারীরা এগিয়ে আসলে সন্ত্রাসীদের হাত থেকে কোনরকম প্রাণেবেঁচে যায়, পথচারীরা থাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, বর্তমানে সে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, এই বিষয়ে তার পিতা হাসমত আলীর সাথে আমি মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আমাদেরকে বলেন পূর্ব শত্রুতামি এবং জায়গা জমির বিরোধ নিয়ে আমার ছেলের উপরে বারবার স্থানীয় সন্ত্রাসী হামলায় যাতে নির্দ্বিধায় আমার জমি জমা ভোগ করতে পারে ।


