মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি,নীলফামারী ॥ সাম্প্রতিক কালের বন্যায় ঘরবাড়ি ভেঙ্গে গেছে এমন ক্ষতিগ্রস্থ্য ২৭ পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করা হয়েছে। প্রতিটি পরিবার নয় ফুটের ১৪টি করে এই ঢেউটিন পেয়েছে।
আজ বুধবার দুপুরে নীলফামারী জেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন বিতরন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সামছুল আযম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লবসহ জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ।
এ সময় জয়নাল আবেদীন জানান,অষ্ট্রেলিয়ায় প্রবাসী নীলফামারীর ও অস্ট্রেলিয়ার বেশ কিছু নাগরিকের দেয়া বানভাসীদের জন্য প্রেরিত সাহার্য্যরে অর্থে এই ঢেউটিন বিতরন করা হয়।


