সোহেল পারভেজঃ কুষ্টিয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩ জোড়া যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। আটকের পর আসামী ৬জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের শাপলা মেনশন মোড় এলাকায় এ আটকের ঘটনা ঘটে ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কুষ্টিয়ার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুষ্টিয়া শহরের শাপলা মেনশন মোড় এলাকায় আমজাদ হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ। পরে ওই এলাকার আমজাদ হোসেনের বাড়ি থেকে ৩ জোড়া যুবক যুবতিকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
আসামীরা হলেন, মেহেরপুর, নতুনপাড়া এলাকার উজির আলীর ছেলে ফয়সাল (৩৪), পাবনা কাচারীপাড়া এলাকার মৃত আজহার এর ছেলে নাসিম(৩২), পাবনা গোবিন্দা এলাকার শামসুল ইসলামের ছেলে রিয়াদ (২৫), মেহেরপুর নতুনপাড়া এলাকার আজগর আলীর মেয়ে নাজমা খাতুন (৩৬), কুষ্টিয়া থানাপাড়া এলাকার মিরাজ শেখের মেয়ে জোনাকি খাতুন(১৯), মেহেরপুর নতুনপাড়া এলাকার লালু মিয়ার মেয়ে লাবনী খাতুন (১৮)।
কুষ্টিয়া মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামী ৬জনকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।


