বিনোদন ডেস্কঃ মুক্তি পেতে চলেছে নতুন ছবি। আপাতত প্রচারের ব্যস্ততা। এই পরিস্থিতিতে খারাপ খবর অনুষ্কা শর্মার জন্য। অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী। এমনটাই জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে। ঠিক কী হয়েছে বিরাট ঘরণির? জানা যাচ্ছে, বালজিং ডিস্ক বা স্লিপ ডিস্কের সমস্যায় ভুগছেন তিনি। স্নায়ুর এই অসুখ অত্যন্ত ব্যথাদায়ক। পিঠের নীচের অংশের পেশিতে টান ধরে এই রোগে। অত্যধিক ব্যস্ততার কারণেই এই রোগ হয়।

অনুষ্কা অবশ্য এখনও পর্যন্ত মুখ খোলেননি তাঁর অসুখের ব্যাপারে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নিতে বললেও অনুষ্কা ব্যস্ত নতুন ছবি ‘সুই ধাগা’র প্রচারে। আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধবন। এছাড়াও রয়েছেন রঘুবীর যাদব। ছবির পরিচালক শরৎ কাতারিয়া।


