নিজস্ব প্রতিবেদক: ২০১০ সাল থেকে প্রতি বছরের ন্যায় এবারও আকরাম রহমান ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদকে সামনে রেখে আয়োজিত এই মানবিক উদ্যোগে এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলতাবুর রহমান চৌধুরী, চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, সদস্য সচিব হুমায়রা স্যারন, সদস্য আশিকুর রহমান ইমরান, ইব্রাহিম ফছো এবং মারুফ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


