আখাউড়ায় ২০০ পিছ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

মোহাম্মদ সিজান খাঁন সোহাগ,ভৈরব জোনাল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ১নং মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল  গ্রাম থেকে নিলুফা বেগম(৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে (২০০)পিছ ইয়াবাসহ আটক করেছে আখাউড়া থানা পুলিশ। জানা যায় আটককৃত মাদক ব্যবসায়ী নিলুফা বেগম আখাউড়া থানার শিবনগর গ্রামের মৃত মোহাম্মদ আলী মিয়ার মেয়ে, মোহাম্মদ মীর আলীর স্ত্রী।
ইয়াবাসহ নীলুফা বেগমের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে। আখাউড়া থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক বাপন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে অপরাধ চলমান অনুসন্ধান সংস্থা, ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন লিমিটেড বাংলাদেশ ক্রাইম পেট্রোল বিডিকে জানান, আটককৃত নিলুফা বেগম পূর্ব থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত এবং উনার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিকে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে আখাউড়া থানা পুলিশ।