আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় বিজেপির (মঞ্জুর) বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পার্থ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলা তিনটি দায়ের করা হয়।