আনোয়ারা ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনায় আসামী ৯

ক্রাইম প্রতিবেদকঃ গত ১৪ নভেম্বর বুধবার আনোয়ারা ট্রাফিক পুলিশের চাঁদাবাজিকে কেন্দ্র করে বিক্ষুব্ধ চালক-শ্রমিক ও স্থানীয় লোকজন পুলিশের মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশ চেক বক্স ভাংচুরের ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। বুধবার বিকেলে করা এ মামলার খবর দিয়ে আনোয়ারা থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম মামুন জানান, টিএসআই মো:নজরুল ইসলাম, চাতরী শাখা, আনোয়ারা বাদী হয়ে করা এ মামলায় ৯ জনকে ছাড়াও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হল (১)আইয়ূব (২) মোঃ সাদ্দাম (৩)জেবলহোসেন (৪)সেলিম (৫) মোঃকাসেম (৬)মোঃ কামাল (৭)মোঃ দুলাল (৮)নুর কবির (৯)মোঃ মোরশেদ । আসামীদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দান, পুলিশকে মারধর, পুলিশের মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি দুলাল মাহমুদ বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।