আন্তর্জাতিক দিবসকে শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত সরকার

সচিবালয় প্রতিবেদক : দুটি আন্তর্জাতিক দিবসকে শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এই দুটি দিবস উদযাপনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে আরো বলা হয়, উক্ত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাসমূহকে নির্দেশনা দিয়ে সম্প্রতি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।