আপনারা যা দেখবেন তাই লিখবেন এবং  প্রচার করবেন: মোকতাদির চৌধুরী এমপি 

অপূর্ব দেব :-  আপনারা যা দেখবেন তাই লিখবেন এবং প্রচার করবেন। অন্যায়ের  বিরুদ্ধে লড়াই করে যাবেন। অন্যায়ের সাথে কোন আপোষ করবেন না। ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য ও  আসন্ন  সংসদ নির্বাচনে  নৌকা প্রতীকের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির  চৌধুরী এমপি আজ রোববার  সন্ধ্যায় প্রেসক্লাব বিজয়নগর  কার্যালয়ে সাংবাদিকদের সাথে কুশল বিনিময়কালে  তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। কুশল বিনিময়কালে প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:জিয়াদুল হক বাবুর পরিচালনায়  উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক বকুল সহ  সাংবাদিক ও দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।